× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ইব্রাহিম (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পলাতক রয়েছে অভিযুক্ত। আর তার পক্ষ নিয়ে বিষয়টির ‘মীমাংসা’ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

গত রোববার (২৬ আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী শিবনাথপুর বারোপোতা গ্রামে ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণের এ অভিযোগ ওঠে। সে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পুলিশ বলছে, এ বিষয়ে তারা এখনও কোনো অভিযোগ পায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মমিন বলেন, শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইব্রাহিম। তখন তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে অভিযুক্ত যুবক। পরে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়।

শিশুটির শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় জানিয়ে মমিন বলেন, স্থানীয় প্রভাবশালীদের হুমকির মুখে শিশুটির পরিবার এ ব্যাপারে সমঝোতা করতে বাধ্য হচ্ছে বলে শোনা যাচ্ছে। এমনকি শিশুটির বাড়ি-ঘরে তালাবদ্ধও দেখা যাচ্ছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম সোমবার (২৭ আগস্ট) রাত ১০টায় জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।


এ ক্যটাগরির আরো খবর..