× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী হয়েছেন স্কট মরিসন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী হয়েছেন স্কট মরিসন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি পিটার ডাটন এবং জুলি বিশপকে পরাস্ত করেছেন। খবর এসবিএস অস্ট্রেলিয়ার।

‘স্কোমো’ বলে পরিচিত অস্ট্রেলিয়ার নতুন এই প্রধানমন্ত্রী ২০১৫ সাল থেকে কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। অভ্যন্তরীণ এক ভোটে সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এনার্জি মিনিস্টার জশ ফ্রাইডেনবার্গ ডেপুটি লিডার হিসেবে কোনও ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন বলে জানান সরকারের চিফ হুইপ নোলা মারিনো।

তবে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার স্কট মরিসন এখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

প্রধানমন্ত্রীর দৌড়ে হেরে গিয়ে সদ্যসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন বিরোধী প্রার্থীর জয়লাভকে স্বাগত জানিয়ে তার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন।

নেতৃত্বের কোন্দলে গত কয়েক দিন ধরে নানা নাটকীয়তার মধ্যে টার্নবুলের পদ খোয়ানোর বিষয়টি বৃহস্পতিবার রাতেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল।

শুক্রবার সকালে লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের ভোটাভুটিতে ত্রিমুখী লড়াইয়ে জয়ী হন টার্নবুলের ঘনিষ্ঠ সহযোগী মরিসন।

সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, তিনি এখন সরকার বাঁচানোর কাজে মনোযোগ দেবেন।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির পার্লামেন্ট থেকে পদত্যাগ করার অপেক্ষায় আছেন।

বিগত এক দশক ধরে রাজনৈতিক নেতৃত্বের সংকটে  ভুগছে অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশটির কোনও প্রধানমন্ত্রী সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..