× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বাংলাদেশে চীনকে বিনিয়োগের আহ্বান পরিকল্পনামন্ত্রীর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চীনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা জিঝিয়াং-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এ আহবান জানান পরিকল্পনা মন্ত্রী।

তিনি বলেন, চীন বিনিয়োগ করলে উৎপাদিত পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ।

একই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনকে বিনিয়োগের আহ্বান জানান।

এফবিসিসিআই ও চীনের সিসিপিআইটি’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে চীনের বিভিন্ন খাতের ৬৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এ আয়োজন থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিভিন্ন শিল্প খাতে দুদেশের যৌথ বিনিয়োগকে গতিশীল করবে বলে জানান, সিসিপিটিআই’র সভাপতি উ গুইং।

সম্মেলনে আঞ্চলিক বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিসিপিআই’টি’র সাথে দুটি চুক্তি স্বাক্ষর করে বিনিয়োগ বোর্ড ও এফবিসিসিআই।


এ ক্যটাগরির আরো খবর..