× Banner
সর্বশেষ
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস

কুরবানির চামড়া কিনতে ৬০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ৪ ব্যাংক

admin
হালনাগাদ: সোমবার, ২০ আগস্ট, ২০১৮

পবিত্র ঈদ-উল-আজহায় কুরবানির পশুর চামড়া কিনতে ব্যবসায়ীদের ৬০০ কোটি টাকার ঋণ দেবে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

ব্যাংকগুলো জানিয়েছে, প্রতিষ্ঠিত ট্যানারির মালিকেরা এবার ঋণ পাচ্ছেন। যারা গত বছরের ঋণের টাকা ফেরত দিয়েছেন, তাদেরই এবার ঋণ দেয়া হচ্ছে।

এ বছর ৪২ প্রতিষ্ঠানকে ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। গত বছর ৪০ প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৫২৬ কোটি টাকা। এ ছাড়া বেসরকারি খাতের ন্যাশনাল, সিটি, উত্তরাসহ কয়েকটি ব্যাংক এ খাতে আগের মতোই ঋণ দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের মার্চ পর্যন্ত চামড়া কেনায় ১ হাজার ১৩৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। ৭১টি গ্রাহকের কাছে ১৮টি ব্যাংক ওই ঋণ দিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৫ কোটি টাকা। তবে পুরো চামড়াশিল্পে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

চামড়া ব্যবসায়ীরা জানান, বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়, এর ৫০ শতাংশ আসে ঈদ-উল-আজহায়।

জানা গেছে, চার বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চামড়া কিনতে ২১০ কোটি টাকা ঋণ দিচ্ছে জনতা ব্যাংক। ব্যাংকটি ৩২টি প্রতিষ্ঠানকে এ টাকা দিচ্ছে। গত বছর এসব প্রতিষ্ঠানকে ২০১ কোটি টাকা দেয়া হয়েছিল।

রূপালী ব্যাংক এ বছর চামড়া কিনতে ১৭৫ কোটি টাকা ঋণ দিয়েছে। সামিনা ট্যানারি, বেঙ্গল লেদার ও এইচএনএইচ লেদার অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে এ টাকা দিয়েছে রূপালী ব্যাংক।

অগ্রণী ব্যাংক এ বছরে ১৪৬ কোটি টাকা ঋণ দিচ্ছে। ব্যাংকটির এ ঋণ পাচ্ছে বে ট্যানারি, ঢাকা হাইড, ডুয়েল ইন্টারন্যাশনাল ও এপেক্স ট্যানারি।

সোনালী ব্যাংক এবারও তিনটি প্রতিষ্ঠানকে ৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে। ভুলুয়া ট্যানারি, আমিন ট্যানারি ও কালাম ট্যানারি তাদের ঋণ পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..