× Banner
সর্বশেষ
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

অধ্যাপক যতীন সরকারের ৮৩তম জন্মদিন আজ

admin
হালনাগাদ: শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

বিজয় রয়-  লেখক ও গবেষক অধ্যাপক যতীন সরকারের ৮৩তম জন্মদিন আজ শনিবার। দিনটি উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের দক্ষিণ সাতপাই রামকৃষ্ণ মিশন রোডের বানপ্রস্থে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে যতীন সরকারের ৮৩তম জন্মদিন উদযাপন পর্ষদ। মৌলবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী লেখক অধ্যাপক যতীন সরকার। বয়সে বৃদ্ধ হলেও তরুণ যতীন সরকার। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ননী গোপাল সরকার ও সদস্য সচিব অধ্যাপক হারাধন চন্দ্র সাহা যতীন সরকারের ভক্তদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বিশিষ্ট এই শিক্ষাবিদ

জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ১৯৩৬ সালে এক সল্ফ্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম কানন সরকার। অধ্যাপক যতীন সরকার দুই সন্তানের জনক। ছেলে সুমন সরকার চিকিৎসক এবং মেয়ে সুদিপ্তা সরকার যুগ্ম জেলা জজ হিসেবে চাকরি করছেন।

যতীন সরকার ১৯৬৪ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনায় যোগদান করেন।

অধ্যাপক যতীন সরকার পাকিস্তানের জন্মমৃত্যু দর্শনসহ ৬০টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি ২০০৭ সালে স্বাধীনতা ও ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, কবিতা ও ছড়া পাঠের আসর বসবে।


এ ক্যটাগরির আরো খবর..