× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

রংপুরে কৃষককে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে পার্শবর্তী জমিতে গভীর নলকূপ স্থাপন নিয়ে বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা মামলার রায় প্রকাশ করা হয়েছে।  এ ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। অতিরিক্ত পিপি এ্যাডভোকেট ফারুখ হোসেন জানান, ২০০৬ সালের ২৭ মে সকালে আসামিরা জমি এবং গভীর নলকূপের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ব্যাপক কথা কাটাকাটির এক পর্যায়ে জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ওই নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। উক্ত মামলায় আদালত আশরাফ আলী, হোসেন আরী, রওশন মিয়া, মানিক, হামিদুল ইসলাম , নজরুল ইসলাম ও আবুল হোসেনকে যাবজ্জীবন এবং হাশেম আরী, রশিদুল ইসলাম, মতলুবুর রহমান ও রফিকুলের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এ ছাড়াও আরও ৫ জন আসামী দোষী স্বাব্যস্ত না হওয়ায়  আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।


এ ক্যটাগরির আরো খবর..