× Banner
সর্বশেষ
চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

তিউনিসিয়ার বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিউনিসিয়ায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়। রাজধানী তিউনিসে মোহামেদ ভি অ্যাভিনিউয়ে এই হামলা চালানো হয়। এ ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বেজি কায়িদ এসেবসি।

চলতি বছর তিউনিসিয়ায় এটি তৃতীয় বড় ধরনের হামলা। মার্চে রাজধানীর বার্দো জাদুঘরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে ২১ জন নিহত হয়। জুনে ভূমধ্যসাগর তীরবর্তী একটি হোটেলে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ৩৮ পর্যটক নিহত হয়। এ দুটি হামলার দায়ও আইএস স্বীকার করেছিল।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীর পিঠে ঝোলানো ব্যাগ কিংবা বেল্টে প্রায় ১০ কেজি বিস্ফোরক ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীর ছবি পোস্ট করেছে আইএস। এতে ওই হামলাকারীর নাম বলা হয়েছে, আবু আবদিল্লাহ তৌনসি। সে তিউনিসিয়ার নাগরিক বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘তিউনিসিয়ার স্বৈরশাসকদের জানা উচিত, তাদের কোনো নিরাপত্তা নেই। আল্লাহর আইন প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা তিউনিসিয়ায় হামলা অব্যাহত রাখব।’

 


এ ক্যটাগরির আরো খবর..