× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

জাতীয় রাজস্ব বোর্ডে অফিস সহায়ক পদে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১১ আগস্ট, ২০১৮

জাতীয় রাজস্ব বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ প্রতিষ্ঠানটিতে অফিস সহায়ক পদে ৪২ জনকে নিয়োগ দেয়া হবে। সম্প্রতি রাজস্ব বোর্ড নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আপনিও।

প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেবে ৪২ জন। এ পদে নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণি পাস।

পদগুলোতে সকল জেলার সাধারণ প্রার্থীরা  আবেদন করতে পারবেন না। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/ কন্যা ও নাতি-নাতনি এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে কোটাধারীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে শুধু অনলাইনে আবেদন করতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

চাকরি প্রত্যাশীদেরকে আবেদন করতে হবে ১৭ আগস্ট ২০১৮ সন্ধ্যা ৬টার মধ্যে।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..