× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহে শেয়াল মারতে গিয়ে মরলো ৩ বছরের এক শিশু

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ ॥১০আগস্ট’২০১৮ শেয়াল মারতে বিদ্যুতের ফাঁদ পেতেছিল মুরগীর খামার মালিক বাচ্চু। কিন্তু সেই ফাঁদে কোন শেয়াল মরেনি, মরেছে আলামিন ইসলাম বাধন নামের ৩ বছরের এক শিশু। মুরগী খামার মালিকের অসাবধানতায় বিদুৎতায়িত হয়ে করুন মৃত্যু হল শিশুটির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রাম্।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার সহ খামারের মালিক বাচ্চুকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর করুন মৃত্যুর খবর শুনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার শিশুটিকে দেখতে তাদের বাড়িতে ছুটে যায়।

নিহত শিশু বাধনের পিতা হাসানুজ্জামান জানায়, তার বাড়ীর পাশের্^ প্রতিবেশি বাচ্চু তার টার্কি মুরগি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে শিয়াল মারা ফাঁদ পেতেছিল। কিন্তু সকালে বিদ্যুতের সুইচটি বন্ধ করতে ভুলে যায়। সকাল ৮ টার দিকে শিশু বাধন খেলতে খেলতে ওই খামারের পাশের্^ যায়। সেখানে বিদ্যুতের শেয়াল মারা ফাঁদের তারে হাত দেওয়া মাত্রই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরিবারের একমাত্র সন্তান শিশু বাধনের করুন মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..