× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সালথায় পাটের মূল্য কম থাকায় কদর বেড়েছে পাটকাঠির

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এবছর পাটের উৎপাদন কম ও পাটের মূল্য কম হওয়ায় কদর বেড়েছে পাটকাঠির। পাট চাষীরা বাজার দরের চেয়ে বেশি দামে বিক্রি করছেন পাটকাঠি। এদিকে সরকার নির্দ্ধারিত পাটের মুল্য না থাকায় ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে পাট চাষীরা।

অনুসন্ধানে জানা যায়, চাষীদের পাট উৎপাদনে বিঘা প্রতি (৫২ শতক) জমিতে যে পরিমাণ খরচ হয়েছে, সে পরিমান পাটের মূল্য পাচ্ছে না কৃষকেরা। তাই পাটের খরচ পুষিয়ে নিতে পাটকাঠির উপর গুরুত্ব দিচ্ছে চাষীরা। আগে দেশীয় বাজারে পাটকাঠি প্রক্রিয়াকরণে তেমন কোন ফ্যাক্টরি ছিলো না। নামমাত্র মূল্যে পার্টেক্স কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বোর্ড তৈরির জন্য পাটকাঠি ক্রয় করতেন। আর এই পাটকাঠির মন্ড ব্যবহার করে হার্ডবোর্ডের মতো মূল্যবান জিনিস তৈরি করতেন। বর্তমানে গ্রাম পর্যায় থেকে পাটকাঠি কেনার উদ্যোগ নিয়েছে বিদেশীরা। যার প্রেক্ষিতে পাটের মূল্য কম থাকলেও চাষীরা পাটকাঠির দিকে বেশি নজর দিচ্ছেন। সম্প্রতি দুই বছর আগে ৬শ’ শতক জমি নিয়ে উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামে পাটকাঠি প্রক্রিয়াকরণের একটি শিল্প কারখানা গড়ে উঠেছে। এখানে চায়না থেকে আগত “বাংলাদেশ হোল্ডিং লিমিটেড কোম্পানি” নামে একটি কোম্পানি পাটকাঠি পুড়িয়ে ছাঁই উৎপাদণের কাজ শুরু করেছেন। কোম্পানির পরিচালক জিং লিউ এবং লিউ রুই এ প্রতিবেদককে জানিয়েছেন, গ্রাম অঞ্চলের কৃষকের নিকট থেকে ন্যায্যমূল্যে পাটকাঠি ক্রয় করা হচ্ছে। এখান থেকে পাটকাঠি পুড়িয়ে প্যাকেটজাত ছাঁই চায়নাতে রপ্তানি করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকার পাট চাষীরা জানান, এবার পাটের যে দাম পাওয়া যাচ্ছে তাতে কৃষকদের লোকসান হচ্ছে। লোকসান কিছুটা পুষিয়ে নিতে বেশি করে পাটকাঠির যতœ নিচ্ছে চাষীরা। এই পাটের মৌসুমে এক মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১শ’ টাকা। আর ১শ’ আঁটি পাটকাঠি বিক্রি করছে ২শ’ থেকে ৩শ’ টাকা। মণ প্রতি পাট আবাদে সার, সেচ, নিড়ানি, কাটা ও আঁশ ছাড়ানো বাবদ ব্যায় হয়েছে ২ হাজার ৪শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকার মতো। প্রতি মণ পাটের দাম ৩হাজার টাকা হলে কৃষকদের কিছু লাভ হতো। তা নাহলে আগামী বছরে এই উপজেলায় পাট চাষ কমে যাওয়ার সম্ভবনা আছে বলে কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, শুরুতেই শীলাবৃষ্টি ও ভারী বর্ষনের কারণে উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পাট উৎপাদন কিছুটা কম হয়েছে। সেজন্যেই পাটকাঠির কদর বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..