× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে শোক দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবার অঙ্গীকার চিকিৎসকদের

admin
হালনাগাদ: বুধবার, ৮ আগস্ট, ২০১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকল ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশের চিকিৎসকদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

আজ সচিবালয়ে ফেডারেশন অব মেডিকেল সোসাইটিস বাংলাদেশ এর প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে সভাপতিত্বকালে মন্ত্রীর আহ্বানে চিকিৎসকরা এই ঘোষণা দেন। চিকিৎসকদের বিশেষায়িত পেশাভিত্তিক ২৬টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই ফেডারেশনের সদস্য।

সভায় বিদেশ থেকে চিকিৎসক এসে বাংলাদেশে রোগী দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্য বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনসহ ফেডারেশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. লায়লা আরজুমান্দ, অধ্যাপক ডা. বিল্লাল আলম, অধ্যাপক ডা. আহমেদুল কবির, অধ্যাপক ডা. ওয়ালিউল আলম, সহ. অধ্যাপক ডা. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..