× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সরকারি চার ব্যাংকে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

১২০ জনকে চাকরির দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/ আইসিটি)’ পদে এ নিয়োগ গুলো হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।

সোনালী ব্যাংক লিমিটেডে ২২ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৭৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬ জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৮ জনকে নিয়োগ দেয়া হবে।

প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পদার্থ/ ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক(সম্মান) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০। তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটাধারীদের জন্য চাকরির সর্বোচ্চ বয়স ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..