× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

যৌতুক মামলায় ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ কারাগারে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥২আগষ্ট’২০১৮:   স্ত্রীর দেওয়া যৌতুক মামলায় ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ কারাবাস করছেন। গত বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ অক্টোবর টাঙ্গাইলের বটতলা আকুর টাকুর পাড়ার ডা: আনন্দ মোহন দাসের মেয়ে ডা: প্রিয়াংকা দাসের বিয়ে হয় ঝিনাইদহ শহরের বাঘাযতিন সড়কের মৃত নরেশ চন্দ্র বিশ্বাসের ছেলে ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ’র সাথে। বিয়ের সময় পার্থ ও তার পরিবার ২০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার যৌতুক দাবি করে। সেসময় মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়ার ভয়ে প্রিয়াংকার পিতা ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার যৌতুক দেয়। বিয়ের কিছুদিন পর তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। এরপর থেকে স্বামী ও তার পরিবার ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক অত্যাচার শুরু করে। টাকা না দেওয়ায় প্রিয়াংকাকে তার ছেলেসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ঝিনাইদহ পৌরসভার মেয়রের বরাবর লিখিত অভিযোগ দিলে প্রসেনজিৎ ও তার পরিবার তাকে বাড়িতে ফেরত নিবে বলে আশ্বাস প্রদান করে। কিন্তু এরপরও তাদের বাড়িয়ে ফিরিয়ে আনেনি। উপরন্তু তাদের ভরন পোষণ না দিয়ে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।

পরে ভুক্তভোগি ডা: প্রিয়াংকা দাস টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।


এ ক্যটাগরির আরো খবর..