× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ছাত্রলীগের সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক রাব্বানী

admin
হালনাগাদ: বুধবার, ১ আগস্ট, ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করা হয়।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য তিনি এই সব কমিটি অনুমোদন করেন। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম রাব্বানীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসাইনকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো. ইব্রাহিমকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জোবায়ের আহমেদকে।

কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।


এ ক্যটাগরির আরো খবর..