× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে অস্তিত্ব বিহীন মিলের নামে চাল বরাদ্দ দিয়ে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় বসুন্দিয়ায় অস্তিত্ব বিহীন একটি মিলের নামে চাল বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে। কয়েক বছর ধরে কাগজ কলমে ওই মিলটি সচল দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা। বিষয়টি জানাজানি হলে খাদ্য বিভাগে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে।

সুত্র বলছে,চালের বাজার দর অপেক্ষা সরকারি ক্রয় দর কেজি প্রতি  ৯-১০টাকা বেশী। এ সুযোগ কাজে লাগাচ্ছেন খাদ্য কর্মকর্তারা । উৎকোচের বিনিময়ে মিলের লাইন্সেস দেয়া হচ্ছে নামসর্বস্ব মিলারদের।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারের মেসার্স কওছার রাইস মিল নামে একটি অস্তিত্ব বিহীন চালের মিল রয়েছে। এক সময় মিলটিতে ধান ভাঙ্গানো হলেও এখন প্রায় পরিত্যক্ত। ধান ভাঙ্গানো হয় না । এখানে চাঁতাল, বয়লার ও হাউজের অস্তিত্ব নেই। তার পরও কাগজ কলমে মিলটি সচল দেখিয়ে মাসে লাখ লাখ টাকার চাল সরকারিভাবে বরাদ্দ দেয়া হচ্ছে মিলটির সত্তাধিকারীর নামে। খাদ্য বিভাগ মিলটির কার্যক্রম দেখিয়ে ০০৪৭/যশোর নং লাইন্সেস প্রদান করেছেন ।

 সুত্র বলছে, সরকারের সাথে চুক্তিকৃত মিলারদের ধান ভাঙ্গানোর জন্য মিল,চাতাল, বয়লারও ধান ভিজানোর পানির হাউজ থাকা বাধ্যতামুলক।  ধান সিদ্ধ করে শুকানের পর তা ভাঙ্গিয়ে গুদামে চাল সবরাহ করতে হবে। কিন্তু মেসার্স কাওসার রাইচ মিলের কোনটাই নেই। তারপরও কাগজ কলমে মিলটি সয়ংসম্পূর্ন দেখানো হচ্ছে। আর মাসের পর মাস সরকারিভাবে টন টন চাল বরাদ্দ দেয়া হচ্ছে। এই মিলের অনুকুলে ২০১৪ সালের আমন সংগ্রহের জন্য ১৪.৫০০ মে:টন ও ২০১৫ সালের বোরো চাল সংগ্রহের জন্য ৫০ মে:টন বরাদ্দ দেওয়া হয়েছে।

সরেজমিনে বসুন্দিয়া বাজারে মেসার্স কাওসার রাইচ মিলে গিয়ে দেয়া যায়, সেখানে  একটি মিল ঘর রয়েছে। চাতাল, বয়লার ও হাউজ নেই। মিলটির সত্তাধিকারী কাওসারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,‘ চাতাল ও বয়লার ও পানির হাউজ সবই আগে ছিল। সব নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার তৈরি করবো।’ মিলটির নামে কীভাবে বরাদ্দ আসছে সে সম্পর্কে কোন কথা অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে ব্যস্ত আছি বলে তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে চলে যান।

অনুসন্ধানে জানা যায়,মের্সাস কাওসার রাইচ মিলটি বেশ পুরনো। বর্তমান মিলটির কার্যক্রম নেই। যশোর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ মজুমদার এ মিল মালিকের সাথে যোগসাজস করে লাইন্সেস দিয়েছেন। এর পর অন্য মিলার থেকে চাল প্রস্তুত করে তা কাওসার রাইচ মিলের নামে সবরাহ করার ব্যবস্থা করেছেন। বিনিময়ে তিনি কাওসার রাইচ মিলের সত্তাধিকারীর কাছ থেকে টন প্রতি ৭ হাজার টাকা উৎকোচ নিচ্ছেন।

সুত্র বলছে, অস্তিত্ব বিহীন মিলের বিষয়টি চাউর হলে খাদ্য বিভাগে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। এ রকম একাধিক মিলারকে লাইন্সেস দিয়ে অর্থ বানিজ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য যশোর সদর উপজেলার খাদ্য কর্মকর্তা মনোতোষ মজুমদারের(০১৭১৮-৫৭০২৫৬)মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে জেলা খাদ্য অফিসের একজন কর্মকর্তা জানান, ‘যে যোগ্য মিলের তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তদন্ত করে ক্যাপাসিটি নির্ধারন করেন। জেলা কমিটি কেবল ওই তালিকা অনুমোদন করে থাকেন। অযোগ্য মিলকে যোগ্য হিসেবে প্রদর্শিত হয়ে থাকলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।’ জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি তার জানা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..