× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকান্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।  এতে টিউব লাইটসহ কিছু বৈদ্যুতিক সামগ্রী পুড়ে গেছে।

সিলেট ফায়র সার্ভিস অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা প্রশাসক ভবনের দ্বিতীয় তলার আইসিটি শাখায় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেনের কক্ষে আগুন লেগে যায়। এতে কিছু বৈদ্যুতিক সামগ্রী পুড়ে যায়। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অফিসের সংশ্লিষ্টরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্থলে ছুটে যায়। তিনি জানান, অগ্নিকান্ডে সবমিলিয়ে ৪/৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..