× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আদালত-কারাগার গুঁড়িয়ে রাজনীতিকে জঙ্গি-রাজাকারের মাঠ বানাবার চক্রান্ত রুখে দিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ‘বিএনপি-খালেদা চক্র রাজনীতির মাঠ সমতল করার নামে কারাগার ও আদালত গুঁড়িয়ে দিয়ে জঙ্গি-রাজাকার-অপরাধীদের সুযোগ করে দিতে চাচ্ছে। দেশের স্বার্থে, মানুষের কল্যাণে এই চক্রান্ত রুখতে হবে।’ বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ চায় খুনী-অপরাধী ও জঙ্গিমুক্ত রাজনীতি। আর বিএনপি-রাজাকার-জঙ্গি-জামাত চক্রের এই ষড়যন্ত্রীরা গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের দোহাই দিয়ে রাজনীতির মাঠ সমতল করার নামে কারাগার ও আদালত গুঁড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। রাজনীতির তথাকথিত এই সমতল মাঠে জঙ্গি-রাজাকার-অপরাধীরা নির্বিঘ্নে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এই প্রস্তাব আসলে গণতন্ত্র গুঁড়িয়ে দেয়ার চক্রান্ত। জঙ্গি-রাজাকার-অপরাধীদের সুযোগ দেবার চক্রান্ত।’

‘সামনের নির্বাচনকে কেন্দ্র করে আবার ষড়যন্ত্র চক্রান্তকারীরা মাথা চাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘নির্বাচনে আসা না আসা নিয়ে খালেদা জিয়ার মুক্তিসহ নানা শর্ত আরোপ করছে, যা আসলে নির্বাচন বানচালেরই ষড়যন্ত্র। একইসাথে দেশের যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন থমকে দেবার ষড়যন্ত্র করছে তারা।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির মাঠ থেকে জঙ্গি-রাজাকার-অপরাধীদের আগাছা দক্ষ হাতে পরিস্কার করছেন, রাজনীতির এই পরিস্কার মাঠের পরিচ্ছন্নতা বজায় রাখাই আমাদের অঙ্গীকার’ বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গত দশ বছরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো সাধিত হয়েছে। এর পেছনে ছিল  দু’টি মূল শক্তি। এক, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দুই, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য। আমাদের কাজ হচ্ছে, এই উন্নয়নকে ধরে রাখা, টেকসই করা, যাতে দেশ আর পেছনে না যায়। আর তা করতে হলে যারা পেছন থেকে টানে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস ও নির্মূল করতে হবে।’

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য ও জাসদ নেতা এডভোকেট শাহ জিকরুল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. আনোয়ার হোসেন, জাসদ নেতা সাখাওয়াৎ  হোসেন রাঙা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, নূরুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ সভায় বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..