× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদেরকে নৌমন্ত্রীর নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

নদী দখলকারীরা যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিদেরকে নির্দেশ দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক(ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশনে যোগ দিয়ে এই নির্দেশ দেন তিনি। অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

শাজাহান খান বলেন, সরকারের চাইতে বড় প্রভাবশালী কেউ না। আমরাই তো সরকারে। এর চেয়ে বড় প্রভাবশালী আর কেউ থাকতে পারে না। একটি অসাধু চক্র নদী থেকে বালু তুলে নদীর পাড় ভেঙে ফেলেছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

নদী আমাদের প্রাণ, তাই এটি রক্ষার কোনও বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, নদী দূষণরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এজন্য নদীর পাড়ে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার দেশের নদীগুলো ধ্বংস করে ফেলেছে। সেগুলো পুনোনরায় খননের কাজ চলছে। নদীর তীর দখল করে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।

ইতোমধ্যে দেড় হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..