× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান

admin
হালনাগাদ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান চালাচ্ছি। আমরা জঙ্গিবাদ নির্মূলে সফল হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা মাদক নির্মূলেও সফল হবো। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) নির্মিত মাদকবিরোধী বিজ্ঞাপন (টিভিসি) ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রবিবার (২২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে টেলিভিশন বিজ্ঞাপনটি উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদক দমন করার জন্য প্রশাসনিকভাবে আমাদের যা যা করা দরকার তা র‌্যাব ও পুলিশ ইনফোর্সমেন্ট কাজ করে যাচ্ছে। কিন্তু শুধু প্রশাসনিকভাবে কাজ করলে হবে না। সামাজিক ও পারিবারিক সচেতনতা তৈরি করতে হবে। এজন্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যাবের পক্ষ থেকে একটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্র তৈরি করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মাদককে নির্মূল করতেই হবে। নইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পথ হারাবে। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই যুদ্ধ সেদিন থামবে যেদিন আমরা দেখবো সেই বাংলাদেশকে; যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। নেশাখোররা ভুলেই গেছে ফেনসিডিল নামে কিছু আছে। এখন নতুন আসছে ইয়াবা। এই ইয়াবায় সব হারাচ্ছে তরুণরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই অবৈধ ব্যবসা সেখানেই অবৈধ অর্থ, অবৈধ অস্ত্র। সুতরাং মাদক আগে নির্মূল জরুরি। সারা পৃথিবী এখন মাদক নির্মূলে সর্বাত্মক যুদ্ধে নামছে। কলম্বিয়া আর সেই কলম্বিয়া নেই। আমরাও সেই জায়গাটিতেই যাব।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেন, র‌্যাব গত ১৪ বছর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। গত এক বছরে ৫০০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। দশ হাজার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ছয় হাজার মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে। সমাজ ও পরিবার এগিয়ে না এলে মাদকবিরোধী অভিযান পুরোপুরি সফল হবে না।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে আমাদের অভিজ্ঞতায় দেখেছি, বাসে করে মাদক পাচার হচ্ছে। বাসের হেলপার ও সুপার ভাইজার মিলে এই মাদক পাচার করছে। এইজন্য আমরা খুব শিগগিরই বাসের মালিকদের সাথে বসবো।

তিনি আরও বলেন, কক্সবাজারে কোনও ব্যবসা নেই। মাত্র ২৩ লাখ লোকের বসবাস সেখানে। কিন্তু সেখানে মোবাইলের মাধ্যমে এতো লেনদেন হয় যে, মাদকের মাধ্যমে যে টাকা পাচার হয় তা ধরা যায় না। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন তিন মাসের জন্য কক্সবাজারে সব ধরনের মোবাইল ব্যাংকিং বন্ধ রাখা হোক।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)ড. জাবেদ পাটোয়ারী।


এ ক্যটাগরির আরো খবর..