× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মঞ্চ পুড়লেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি

admin
হালনাগাদ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

আজ রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ময়মনসিংহে আসছেন। তিনি বাংলাদেশ কৃষি শিক্ষার উচ্চতর ও প্রাচীন বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। তবে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লেগে মঞ্চ ও প্যান্ডেল পুড়ে যায়। এ কারণে অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও দুইজন সংসদ সদস্য বক্তব্য দেবেন।

এর আগে রাষ্ট্রপতি কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..