× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

রাশিয়ার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। খবর বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।

১৬ জুলাই ফিনল্যান্ডের হেলসিংকিতে বৈঠক করেছেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট।

কলোরাডোতে চলছে অ্যাসপেন নিরাপত্তা সম্মেলন। এ সম্মেলনে থেকে পুতিনকে দেয়া ট্রাম্পের আমন্ত্রণের খবর বিস্মিত হতে দেখা গেছে মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান কোটসকে।

হেলসিংকির বৈঠকে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানেন বলেও জানান এ গোয়েন্দা পরিচালক।

ফিনল্যান্ডের হেলসিংকিতের বৈঠকে ট্রাম্প ও পুতিনের সঙ্গে কেবল তাদের অনুবাদকরাই উপস্থিত ছিলেন। দুই ঘণ্টার ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও বৃহস্পতিবার ট্রাম্প হেলসিংকির বৈঠককে ‘বিরাট সাফল্য’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার কলোরাডোতে অ্যাসপেন সিকিউরিটি ফোরামে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক কোটস বলেন, ‘আমার ঠিক জানা নেই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে। আমার মনে হয়, সময় যত গড়াবে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। তাছাড়া, আমাদের প্রেসিডেন্ট তো এখন পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে অবহিত করেছেনই।


এ ক্যটাগরির আরো খবর..