× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

পদাতিক নাট্য সংসদের ভারত যাত্রা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতবাসীর কাছে তুলে ধরতে পদাতিক নাট্য সংসদের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টায় নাট্য শিল্পীরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ভারতে প্রবেশ করে।

নাটক চারটি হচ্ছে, গহন যাত্রা, কালরাত্রি, জনমাংক ও গুণজন বিবির পালা।

আগামী শনিবার (২১ জুলাই) ও রোববার (২২ জুলাই) দু’দিন নৈহাটি ঐক্যতার নাট্য মঞ্চে এসব নাটক অনুষ্ঠিত হবে।

ভারত যাওয়ার আগ মুহূর্তে বেনাপোল চেকপোস্টে নাট্য দলের অধিনায়ক মমিনুল হক দিপু জানান, চারটি জনপ্রিয় এ নাটক উপস্থাপনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভারতবাসীর মধ্যে তুলে ধরার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্বল হবে তেমনি বিশ্বের কাছেও দেশের গৌরবময় ইতিহাস স্থান পাবে।


এ ক্যটাগরির আরো খবর..