× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আনোয়ারায় ৫ম শ্রেণীর হিন্দু ছাত্রীকে ধর্ষণ করতে না পেরে আঘাত করেন প্রধান শিক্ষক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

মোঃ সাজ্জাদ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি ঃ
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বিলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিলিপ ৪ ছাত্রীকে যৌন হয়রানির রেশ কাটতে না কাটতেই এবার আরেক ধর্ষণ চেষ্টার অভিযোগে বন্দী স্বরসতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর। তার বিরুদ্ধে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা ও তাতে ব্যর্থ হয়ে উক্ত ছাত্রীকে শারীরিকভাবে আঘাত করায় তার বিরুদ্ধে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন ছাত্রীর মা।

উল্লেখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় শান্তা শীল, ৫ম শ্রেণীর ছাত্রী হয়। বিগত ১৭/০৭/১৮ তারিখ সকাল ১০ টার সময় আনোয়ারা স্বরসতী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনছুর, উক্ত ছাত্রীর হাত ধরে টানাটানি করলে শান্তা শীল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে শারিরীকভাবে অাঘাত করা হয়।

ভিকটিমের মা রত্না শীল উল্লেখিত অভিযোগে জানায়, আমার মেয়ে বাড়িতে এসে কান্নাকাটি করার পর তার সহপাটীদের থেকে জানতে চাইলে তারা বলেন ঐ শিক্ষক একইভাবে তাদেরকে ও শারিরীক নির্যাতন চালায়। আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনত সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ প্রদান করি, আমি মা হয়ে এসব নোংরা ধর্ষণকারী শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাই।

অন্যধিকে উক্ত অভিযোগটি সত্যতা তদন্তের জন্য আনোয়ারা শিক্ষা অফিসার আজিকুর রেজা খান বরাবর দ্রুত প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ।

উপজেলা শিক্ষা অফিসার বলেন, ছাত্রীর গায়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে তবে সঠিক তথ্যটির প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর, প্রেরণ করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

এই ব্যাপারে শিক্ষক মনছুর বলেন, ঘটনাটি সাজানো নাটক। কিছু ব্যক্তি আমার সম্মানকে ক্ষুন্ন করার জন্য এবং বিদ্যালয়ের আমার উন্নয়ন দেখে তাদের মনে পরশ্রীকাতরতা জন্ম নেয়। তাই এক স্বার্থবাদী মহল আমার বিরুদ্ধে এই ধরনের নোংরামি ছড়িয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন বলে তার দাবী।

ঘটনাটির তদন্ত চলবে…।


এ ক্যটাগরির আরো খবর..