× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার রিভিউ ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সময়ের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ‘স্ট্যান্ড ওভার’ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা করবেন আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৯ জুলাই এ আবেদনের ওপর শুনানি শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে আপিল বিভাগের আদেশের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়া। ওই রিভিউ আবেদনের শুনানি শেষে আজ এ আদেশে দেন সর্বোচ্চ আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর গেল ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..