মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৭-১৮): মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে বঙ্গমাতা ফুটবলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল সোমবার সকালে সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের খেলায় ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আমঝুপি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে সদর উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ কমরউদ্দিন।