× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন নেইমার

admin
হালনাগাদ: সোমবার, ২ জুলাই, ২০১৮

এবারের বিশ্বকাপে যে তিন তারকার উপর সকলের দৃষ্টি ছিল তাদের দু’জনের দল ইতোমধ্যে নক আউট পর্ব থেকে বিদায় নিয়েছে। তাই সকলের দৃষ্টি ছিল আজ কী আরেকজন বিদায় বলবেন? কিন্তু সকলের শঙ্কাকে দূর করে দলের জয়ে অবদান রাখেন তারকা খেলোয়াড় নেইমার।

ব্রাজিলের জয়ে নিজে একটি গোল করেন এবং ফিরমিনোকে দিয়ে আরেকটি গোল করান। আর এতে তিনি বিশ্বকাপে পেছনে ফেলে দেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর নতুন রেকর্ড গড়েন তিনি।

৫১ মিনিটে দলের প্রথম গোল করেন নেইমার। যা ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের ষষ্ঠ গোল। আর এ গোলেই তিনি পেছনে ফেলেন মেসি ও রোনালদোকে।

মেসি, নেইমার ও রোনালদো বিশ্বকাপে সকলের গোল সংখ্যা এখন ৬টি। এ ছয়টি গোল করতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি শট করেছিলেন ৬৭টি। অন্যদিকে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর লেগেছে আরো বেশি অর্থাৎ ৭৪টি। সেখানে নেইমার শট নিয়েছেন মাত্র ৩৮টি। হলুদ জার্সি গায়ে ৮৯ ম্যাচে ৫৭টি গোল হলো তার।


এ ক্যটাগরির আরো খবর..