× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল

মিয়ানমারের উপর আরো চাপ বাড়াতে হবে: প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব

admin
হালনাগাদ: রবিবার, ১ জুলাই, ২০১৮

আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি। এই চাপ আরও বাড়াতে হবে যেন মিয়ানমার বুঝতে পারে রোহিঙ্গা সঙ্কট সমাধানে তাদের কী করা উচিত। বললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে শনিবার ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার আগে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ইহসানুল করিম জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের সমর্থন অব্যাহত রাখার কথা বলেন গুতেরেস ও কিম। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট কিম জানান, এলডিসি থেকে উত্তরণের পরও বিশ্ব ব্যাংকের বোর্ডে তিনি বাংলাদেশকে কনসেশন রেটে ঋণ দেয়ার জন্য বলবেন।

রোহিঙ্গা সঙ্কটের পাশাপাশি তারা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত বিষয়াবলী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব বলেন, এসময় মিয়ানমারের থেকে ১৯৭৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার এবং ১৯৮২ ও ১৯৯১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশে তাদের প্রবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের ফিরিয়ে নিতে যে চুক্তি হয়, তা বাস্তবায়নে মিয়ানমার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। গত বছর ২৫ আগস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে প্রায় সাত লাখ রোহিঙ্গা।

সব মিলিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..