× Banner
সর্বশেষ
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত ৮

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী ছাত্ররা।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জড়ো হতে থাকেন। এসময় শিক্ষার্থীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা হয়।

হামলায় পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক, পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেনসহ অনেকে গুরুত্বর আহত হন।

আজ সকাল ১১টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এসময় ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়। সশস্ত্র এ হামলায় মুহূর্তেই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখার সময় গোটা ক্যাম্পাস থমথমে বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..