× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৬-১৮):  মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক ‘সঞ্জীবনী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার মেহেরপুরের সিবিএসডিপি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় শিশুদের মাঝে চাহিদা সৃষ্টি, মানসম্মত সেবা প্রদান ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মূখী করণের নানা পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী। কর্মশালা পরিচালনা করেন মুজিবনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলমিন হোসেন,জেলা প্রাথমিক শিক্ষক কল্যন সমিতির সভাপতি মোঃ কমরউদ্দীন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান প্রমুখ। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সাংবাদিক, অভিভাবক সদস্যরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..