× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর সাংবাদিককে বেঁধে রাখার হুমকি ছাত্রদল নেতার, জেলাজুড়ে নিন্দার ঝড় বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

ভোলার লালমোহনে গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুন, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহনে শাহিন (৩৫) নামের এক গার্মেন্টস ও কসমেটিক্স ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৫জুন) উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারে ভোরে স্থানীয়রা শাহিনের দোকানের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে তার লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

স্থানীয়রা লর্ডহার্ডিঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা ঘটনাস্থল পরির্দশন করে। পরে লর্ডহার্ডিঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে লালমোহন থানায় খবর দেওয়া হলে সকাল ৯ টায় ওসি মীর খায়রুল কবির এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে, আসল ঘটনা সর্ম্পকে নিশ্চিত হওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..