× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় হুমকি উত্তর কোরিয়া

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুন, ২০১৮

নিউজ ডেস্কঃ  উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করলেও দেশটিকে এখনও বড় হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ নবায়ন করে বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘অসাধারণ হুমকি’। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করেছে।

মাত্র ১০ দিন আগে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে  অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক বৈঠক। আর এরইমধ্যে এই দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করার ঘোষণা এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যাবার ঈঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ১২ জুন সিঙ্গাপুরের সন্তোষা দ্বীপে ট্রাম্প-কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১৩ জুন এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নিকট থেকে দীর্ঘ মেয়াদি আর কোনো পরমাণু হুমকি নেই।


এ ক্যটাগরির আরো খবর..