× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্তির দাবিতে সোমবার থেকে লাগাতার অবস্থান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ  রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন (অবস্থান কর্মসূচি) অর্ধবেলা হলেও কাল(সোমবার) থেকে দিনরাত কর্মসূচি পালিত হবে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত করা না হবে, ততক্ষণ আমরা রাজপথেই অবস্থান করব। বললেন নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

আজ (রোববার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা করা হয়।

গোলাম মাহমুদুন্নবী বলেন, আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, গেল ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন ছেড়ে শিক্ষকরা বাড়ি চলে যান। কিন্তু এবারের বাজেটেও আমাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই আবারও রাজপথে আসতে বাধ্য হয়েছি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন, ঢাকার পথে এরইমধ্যে অনেক শিক্ষক রওনা করেছেন। সোমবার ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচিতে তারা অংশ নেবেন।

উল্লেখ্য, ১০ জুন থেকে টানা আট দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। শনিবার ঈদের দিনেও সড়কে দাঁড়িয়ে ঈদের নামাজ শেষে তারা মিছিল করেছেন।

এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে নামে নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

সারা দেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে।

স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত না করায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা।


এ ক্যটাগরির আরো খবর..