× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ঈদে নির্বাচনী আমেজে গাজীপুর

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুন, ২০১৮

গাজীপুর প্রতিনিধিঃ এবারের ঈদে গাজীপুরে ফের শুরু হয়েছে নির্বাচনী আমেজ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন (মঙ্গলবার)।

নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে এবার অন্যরকম ঈদের আমেজ বিরাজ করছে। প্রায় প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা সমবেত মুসল্লিদের কাছে দোয়া চাচ্ছেন। কর্মী সমর্থকদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। করছেন নির্বাচন সংক্রান্ত শলাপরামর্শও।

শুধু নিজেদের প্রার্থীদের সঙ্গেই নন, একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সেরে নিচ্ছেন নির্বাচন সংক্রান্ত নানা পরামর্শও। গতকাল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পরস্পর কোলাকুলি করে এ শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে আগামীকাল সোমবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও ঈদের কারণে গাজীপুর অনেকটাই ফাঁকা। স্থানীয়রা থাকলেও কর্মজীবী হাজারও মানুষ গ্রামে বাড়ি ফিরেছেন। তবে তাদের মাঝে অধিকাংশ গাজীপুরের ভোটার। ফলে নির্বাচনের আগে এবং প্রচরাণার সময় তাদেরকে গাজীপুর ফেরাতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ সরকার আরটিভি অনলাইনকে জানান, তার ওয়ার্ডে প্রায় ২০ হাজার ভোটারের মধ্যে অধিকাংশই শ্রমিক ভোটার। তারা ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছেন। শ্রমিকদের ঈদ শেষ দ্রুত ফিরে আসার অনুরোধও জানান তিনি।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার।


এ ক্যটাগরির আরো খবর..