× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইর

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুন, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় রেজাউল করিম লেবু (৪০) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে ছোট ভাই মিনহাজের (২২) হাতে।

বৃহস্পতিবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার সময় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরগুড়ি বাজারে এই ঘটনা ঘটে। জানা যায় নিহত রেজাউল করিম লেবু ও ঘাতক মিনহাজ বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের চতড়া ডাঙ্গা গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র। এসময় আরেক ভাই ফারুক (৩২) গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসি জানায় নিহতের আপন ছোট ভাই মিনহাজ দুপুরে তার স্ত্রী আজিরন বেগমকে পারিবারিক কোলাহলের জেরে মারধর করার পর বিকেলে গেদেরগুড়ি বাজারে এসে তার পানের দোকানে বসে দোকান করতেছিল। বড় ভাই রেজাউল করিম গাড়াতী ছিটমহলে রাজমিস্ত্রি শ্রমিকের কাজ শেষ করে রাত ১০ টার সময় গেদেরগুড়ি বাজারে আসলে ছোট ভাই মিনহাজের স্ত্রীকে মারধরে কথা জানলে তাৎক্ষনিক ছোট ভাইয়ের পানের দোকানে গিয়ে জিজ্ঞাসা করায় ছোট ভাই মিনহাজ বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা পান কাটা কাঁচি দিয়ে বুকে আঘাত করলে লেবু মাটিতে লুটিয়ে পরে।

পরে গেদেরগুড়ি বাজারের স্থানিয়রা উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। এবং অপর ভাই ফারুকে চিকিৎসা প্রদান করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নুরুল ইসলাম হত্যার ঘটনার সত্যতা বিষয় নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..