× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বিলুপ্ত ছিটমহলের ২৬৭ জন ভারত যাচ্ছেন আজ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় এবং লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের ২৬৭ জন আজ ভারত যাচ্ছেন। ছিটমহল বিলুপ্তির আগে দু’দেশের যৌথ সমীক্ষায় নাম হালনাগাদকরণে ভারত যেতে ইচ্ছুকরাই, সে দেশের নাগরিক হিসেবে আজ সীমান্ত পার হবেন।

আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নীলফমারীর চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত পথ দিয়ে পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত দু’টি ছিটমহলের ২৮ টি পরিবারের ১৪৭ জনের ভারতে যাওয়ার কথা রয়েছে। তারা সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ি ছিটমহলের বাসিন্দা ছিলেন। সকালে ভারতীয় হাইকমিশনের সদস্যদের কাছে এ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন পঞ্চগড় জেলা প্রশাসন।

এদিকে, আজ লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ৪টি ছিটমহলের ১৩০ জন ভারতে যাবেন। দুপুরে বুড়িমারী চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার কথা রয়েছে তাদের।


এ ক্যটাগরির আরো খবর..