× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

“সিলেটে চলছে জামায়াতের শান্তিপূর্ন হরতাল”

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধিঃ সিলেটে জামায়াতের ডাকা হরতালে চলছে। হরতালে যে কোন অপ্রিতিকর ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ সকাল ৬টায় হরতাল শুরু হয়। হরতালে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।

হরতাল শুরু হলেও পুলিশী অবস্থানের কারনে রাজপথে দাড়াতে পারছে না জামায়াত-শিবির নেতাকর্মীরা।

নগরীতে রিকশা, সিএনজি অটোসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল করছে। তবে অন্যদিনের তুলনায় অনেক কম। দোকানপাট বন্ধ রয়েছে। মানবতাবিরোধী অপরাধে দলটির সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে এই হরতাল ডেকেছে জামায়াত।

এর আগে গত বৃহস্পতিবারও আপিল বিভাগে মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে দলটি হরতাল ডেকেছিল। রোববার রাতে জামায়াতের মুজাহিদ ও বিএনপির সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..