× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

বাংলাদেশী ডলি বেগমের কানাডায় নির্বাচনে জয়

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম কানাডার অন্টারিওর প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথইস্ট আসনের নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে বিজয়ী হলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রাতেই ফল ঘোষণা করা হয়। ৬৩টি কেন্দ্রের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পুলিশ কর্মকর্তা প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি গ্যারি এলিসের চেয়ে প্রায় ছয় হাজার ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন ডলি।

এ ছাড়া ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা লিবারেল দলীয় লরেঞ্জ বেরারদিনেত্তি এবার রয়েছেন তৃতীয় অবস্থানে। ডলি বেগম ওই প্রদেশে নিজ দলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্কারবরো হেলথ কোয়ালিশনের কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের ভাইস চেয়ারম্যান।

বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম ১১ বছর বয়সে বাবা, মা ও ছোট ভাইকে নিয়ে কানাডার স্কারবরোতে চলে যান। ২০১২ সালে ডলি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ২০১৫ সালে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর করেন।


এ ক্যটাগরির আরো খবর..