× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

অসহায় হিন্দু মহিলার গরু জবাই করে মাংস ভাগবাটোয়ারা

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুন, ২০১৮

কমল কৃষ্ণ রায়ঃ জেলার পরশুরামে অনন্তপুর গ্রামের এক অসহায়হিন্দু মহিলার গরু জোরপূর্বক জবাই করে ৪৩ কেজি মাংস ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দেলু মিয়ার বিরুদ্ধে।

স্থানীয় সালিশদারগন গরুর জবাই করার অপরাধে ও মাংস ভাটবাটোয়ারা করার সত্যতা পেয়ে সালিশের মাধ্যমে অভিযুক্ত দেলু মিয়ার ২০ হাজার টাকা জরিমানা করলেও টাকা দিতে গরিমসি করছে প্রভাবশালীরা।

এলাকাবাসী জানায়, অনন্তপুর গ্রামের মৃত গোপাল টেইলারের স্ত্রী রেখা বালা নাথের একমাত্র সম্বল ওই গরু। ওইসম্বল ছাড়া তার আর কিছুই নেই। পরিবারের কোন উপার্জ্জনক্ষম ব্যাক্তি না থাকায় ৪ মেয়েকে নিয়ে বর্তমানে রেখা বালা নাথ মানবেতর জীবন যাপন করছে। আগামী কোরবানির হাটে বিক্রির লক্ষে ওই গরু লালন পালনকরছিলেন সে।কিন্তু ক্ষেত খাওয়ার অভিযোগে রোববারপাশ্ববর্তী অলকা গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রেখা বালা নাথের গরু নিয়েমুহুরী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে প্রথমে গরুটির পা কেটে ফেলে ।পরে আরোকয়েকজন সহ গরুটি জবাই করে মাংস ভাট বাটোয়ারা করে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় হাছি মিয়ার মেয়ে বিষয়টি দেখতে পেয়ে লোকজন কে জানালে চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন ও পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবু তাহের বাঘার নেতৃত্বেএক সালিশ বৈঠক বসে এতে গরু জবাই করার অভিযোগে দেলু মিয়ার ২০ হাজার টাকা জরিমান করে।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরীর কাছে এই বিষয় জানতে চাওয়া হলে তিনি বিষয়টি শুনেন নাই বলেজানান কেউ লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..