শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুর বিভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে রসিকের চার কিলোমিটার রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৭ ও ১০ নং ওয়ার্ডের চওড়াহাট থেকে সারাই ও জাফরগঞ্জ থেকে কেরানীর হাট পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৭ নং কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং কাউন্সিলর আনোয়ারুল ইসলাম(ছোট), কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুবি বেগম, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, উপজেলা প্রকৌশলী শফিউর রহমান, রংপুর জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার সাইফুল ইসলাম হীরু, তাজুল ইসলাম প্রমুখ ।