× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রংপুরে বিএনপি- জামায়াত কর্মীসহ গ্রেফতার ৭২

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিএনপি ও জামায়াত- শিবিরের ৮ নেতা কর্মীসহ মোট ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. মাজেদ জানান, বিশেষ অভিযানে কোতয়ালী থানা পুলিশ বিএনপির দু’জন ও জামায়াতের একজন, পীরগাছায় বিএনপির চারজন ও জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার এসব বিএনপি ও জামায়াতের কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলা রয়েছে।

এদিকে জেলা পুলিশ একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ৬৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা ও খুনের মামলাসহ জিআর ও সিআর মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..