× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

জমি দখলে নিতে বিধবাকে গাছে বেঁধে নির্যাতন

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

যশোর অফিস:   যশোরের মণিরামপুরে বসতভিটা থেকে উচ্ছেদের জন্য এক বিধবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ছয়দিন আগে উপজেলার ঢাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটলেও শুক্রবার নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ শনিবার মূল আসামি শহিদুলকে আটক করে জেলহাজতে পাঠায়। নির্যাতনের শিকার বিধবা রোকেয়া বেগম (৫৮) ওই গ্রামের বদিউজ্জামানের মেয়ে। আর আটক শহিদুল ইসলাম একই গ্রামের আনসার আলীর ছেলে।

হামলার শিকার রোকেয়া বেগম অভিযোগ করেন, গত সোমবার হঠাৎ করে একই এলাকার শহিদুল ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে বাড়ি থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করে। পরে সন্ত্রাসীরা তাকে গাছে বেঁধে নির্যাতন চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা চলে যায়। সোমবারের এই ঘটনার ভিডিও স্থানীয় একজন মোবাইল ফোনে ধারণ করেন। পরে তা ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হওয়ার পর শুক্রবার বিধবা রোকেয়া মণিরামপুর থানায় আটজনকে আসামি করে মামলা করেন।

রোকেয়া বেগম জানান, স্বামীর মৃত্যু পর প্রায় ৪০ বছর ধরে তিনি ঢাকুরিয়ায় বাবার বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার দুই ভাই দিনমজুরির কাজ করে জীবন চালান। অনেক বছর আগে ওই এলাকার খালেক নামের এক ব্যক্তির কাছ থেকে একখন্ড জমি কিনে একটি ছোট মাটির ঘর করে সেখানে বসবাস করে আসছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, রোকেয়ার বসতবাড়ির উঠান সংলগ্ন একখন্ড জমি রয়েছে খালেকের অপর ভাই ফয়জুল্লার মালিকানায়। তার কাছ থেকে বছর দুয়েক আগে শহিদুল ওই জমিটি কেনেন। ফয়জুল্লার জমি দখল নেয়ার সঙ্গে সঙ্গে রোকেয়ার বসতঘরও দখলে নেয়ার চেষ্টা করেন শহিদুল। এ সময় ওই নির্যাতনের ঘটনা ঘটে।

মণিরামপুর থানার এসআই জুয়েল রানা বলেন, বিধবাকে মারপিটের ভিডিও দেখার পর শুক্রবার এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনার মূলহোতা শহিদুলকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..