× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হবি সহ ৭ জনকে কুপিয়েছে প্রতিপক্ষরা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০৫-১৮)ঃ মেহেরপুরের গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি সহ ৭ জনকে কুপিয়েছে প্রতিপক্ষরা। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বামুন্দী পশুহাট এলাকার এ ঘটনা ঘটে।

গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি’র ছেলে সজল জানান,বামুন্দী নিশিপুর পশু হাটে আসা স্যালো ইঞ্জিন চালিত নছিমন থেকে অবৈধ ভাবে চাঁদা উত্তোলন করে আসছিলো ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন,মিজানুর রহমান সহ তাদের সহযোগীরা। হাট মালিক সহ তার পিতা গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি অবৈধ ভাবে চাঁদা উত্তোলনে বাধা প্রধান করেন। এসময় ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বে তাদের কয়েকজন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি,জয়নাল আবেদীন,আব্দুর রাজ্জাক,ইমানুর রহমান,আব্দুল জলিল,শোভন ও সোহান কে কুপিয়ে আহত করে। গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি ও জয়নাল আবেদীনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছে। এজাহার টি মামলা হিসেবে রেকর্ড করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..