× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

দেশের সার্বিক ডায়রিয়া পরিস্থিতি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দেশের সার্বিক ডায়রিয়া পরিস্থিতি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। সব সরকারি হাসপাতালে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স প্রস্তুত আছে এবং পর্যাপ্ত ঔষধ ও স্যালাইন মজুদ আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের সার্বিক ডায়রিয়া পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন।

ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।  বিশেষ করে যেসব এলাকায় ডায়রিয়ার রোগীর সংখ্যা বেশি সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, এ বছর অন্যান্য বছরের তুলনায় দেশে এখনো ডায়রিয়ার প্রকোপ কম। তবে ঢাকা বিভাগে ডায়রিয়া রোগীর হার বেশি। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নগরায়নের ফলে নদী বা জলাশয়ের পানি দুষিত হচ্ছে। ফলে পানিবাহিত ডায়রিয়ার আশংকা বাড়ছে। অন্যদিকে উন্মুক্ত স্থানে খাবার গ্রহণও এই রোগের অন্যতম কারণ। এজন্য সাধারণ মানুষকে পানি ফুটিয়ে খাবার জন্য এবং খাবার আগে হাত ধোয়াসহ সকল সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে উদ্ধুদ্ধ করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদেরসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদেরকে সচেতনতামূলক কার্যক্রম জোরদারে এগিয়ে আসার নির্দেশ প্রদান করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়রিয়া প্রতিরোধে বিভিন্ন সেক্টরের সমন্বিত কর্মসূচি হাতে নিতে হবে। বিশেষ করে পানি শোধনের জন্য ডায়রিয়াকে আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে যাতে করে পানিবাহিত ডায়রিয়া প্রতিরোধ করা যায়।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইসিডিডিআরবি, সিটি কর্পোরেশন এবং ওয়াসার ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..