× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

কি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ?

admin
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০১৭

রাজিব শর্মাঃ আমার মনে হয় রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে একটি কঠিন বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার ছোট চিন্তা থেকে এটা বলে রাখলাম। এটা একদিন ঠিকই বাস্তবে প্রফলিত হবে। আমাদের উচিত হবে ভেবে চিন্তে পা ফেলা এবং অন্য সব ক্ষমতাধর রাষ্ট্রের সাহায্যের মাধ্যমে এগিয়ে যাওয়া এবং এই সমস্যার মোকাবেলা করা। অনেকে বলেন মিয়ানমারের উপর হামলা করা হোক। আমি বলবো আবেগ দিয়ে সব কাজ হয় না।

আমাদের দেশ যুদ্ধ কাকে বলে তা জানে। তাই খুব সতর্ক থাকতে হবে। আমরা যে দল করি না কেন? আমরা বাঙ্গালী। আমাদের দেশের ক্ষতি হোক এমন কাজ হতে সবারই বিরত থাকা উচিত। আমাদের সকলের উচিত সঠিক ভাবে এই বিপদ হতে কি করে মুক্তি পাওয়া যায় তার পথ খোঁজা ।

যদি কূটনৈতিক ভাবে সমাধান করা যায় তাহলে ভালো। আমাদের ৪৬-৪৭ বছরের তিলে তিলে গড়া এই স্বাধীনতা একটু উনিশ বিশ হলে ধুলিসাৎত হয়ে যাবে তা ভেবে দেখেছেন কি?

জাতিসংঘের তথ্য মতে ইতোমধ্যে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকে পড়েছে। তাদের মধ্যে ৬০ ভাগই শিশু আর বাকিরা নারী। আর পুরুষদেরকে হত্যা করেছে বার্মার সেনাবাহিনী। এই শিশুদের কি হবে একটু ভেবে দেখবেন কি?

এদের দরকার খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও বস্ত্র অভিভাবক কে হবে এদের? কি হবে বাংলাদেশের? এমনিতেই বাংলাদেশে ক্ষুদ্র দুর্ভিক্ষ চলছে। তাহা সরকার মানুক আর না মানুক নিম্ন আয়ের মানুষ কিন্তু টের পাচ্ছেন। চাল কিনতে গেলে চোখে জল চলে আসে।

লেখকঃ সাংবাদিক ও তরুণ লেখক রাজিব শর্মা


এ ক্যটাগরির আরো খবর..