× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক ; যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় মুখ, আবাসন ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ব্রোঙ্কস এলাকায় এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডট নিউজ পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ব্রোঙ্কসের নেক সেকশনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী তরুণ ব্যবসায়ী জাকির খানকে হত্যা করা হয়। এইহত্যায় প্রাথমিকভাবে তাঁর বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ৫১ বছর বয়সীওই বাড়ির মালিককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।নিহত জাকির খান একজন নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জাকির খানের ঘনিষ্ঠ ও বাংলা টিভি নিউইয়র্কের পরিচালক আকবর হায়দার কিরণ জানান, জাকির খানযে বাড়িতে থাকতেন, সে বাড়ির মালিকই তাঁকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

জাকির খান নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ও খুবই জনপ্রিয় ছিলেন বলে উল্লেখ করেছেন আকবর হায়দার কিরণ।নিউইয়র্কে একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাকির খান। এর দিন না যেতেই ঘাতকের নির্মম ছোড়া কেড়ে নিল তাঁর প্রাণ।


এ ক্যটাগরির আরো খবর..