দি নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় জীবনে আত্নত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশ, বাংলাদেশের বাইরের সকল দেশের পাঠকপ্রিয় দি নিউজ পত্রিকার সকল কলাকুশলী ও প্রতিনিধির পক্ষ থেকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে।

দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা হল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ। এলক্ষ্য অর্জনে আমাদের সংগ্রাম অব্যহত আছে। এজন্য প্রয়োজন সকলের আন্তরিক প্রচেষ্টা। বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তাদের কল্যাণে বর্তমান সরকার মুক্তিযোদ্ধ কর্মকর্তা/কর্মচারীদের চাকুরীতে বয়স-সীমা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি,রেশন প্রদান, চিকিৎসা সুবিধাসহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানে সরকার বদ্ধ পরিকর। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। এই সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আসুন দল-মত-শ্রেনী-পেশা ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। এমন একটি রাষ্ট্র কাঠামো নির্মাণ করি যেখানে থাকবে প্রতিটি নাগরিকের উন্নত জীবনের নিশ্চয়তা।

আগামী দিনের বাংলাদেশ হোক কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা, যেখানে ভবিষ্যত প্রজন্মের জন্য থাকবে সম্ভাবনার অপার দিগন্ত। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।