× Banner
সর্বশেষ
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময় ভারতে এক বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশী যুবতী সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী

সাড়ে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব চলতি বছরে

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   চলতি অর্থবছরে সাড়ে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে আশা করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সাথে এ বছর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতিও গত বছরের তুলনায় ভলো বলে জানান তিনি।

আজ  রোববার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি বছরে বেসরকারী বিনিয়োগের হার জিডিপির ৩১ শতাংশ হবে। যার ওপর ভর করে চলতি অর্থবছরে সাড়ে সাত শতাংশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর মাসে ১০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর বাস্তবায়নের এ ধারা অব্যহত থাকলে চলতি বছরে এডিপি বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অনুযায়ীই হবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা দেন। এ জন্য আইনি প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে যদি আমাদের অর্থনীতির গতিধারা আমরা দেখি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতেপারি এ বছর সাড়ে সাত শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারব। সব কয়টি খাতেই স্বাভাবিকভাবে প্রবৃদ্ধি হচ্ছে। আমি আগেই বলেছি এই বছর ক্রেডিট গ্রোথ আমাদের প্রাইভেট সেক্টরে বেশি হবে।’

তবে একটি জায়গায় দুর্বলতা আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটি জায়গায় দুর্বলতা এখনও আছে। সেটি হচ্ছে আমাদের জ্বালানি খাত। কারণ হলো জ্বালানি খাত একদিন দুইদিন তিনদিনে হয় না।’


এ ক্যটাগরির আরো খবর..