× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

মালয়েশিয়ায় বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

শওকত হোসেন জনীঃ বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে ( জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা দিবসহিসেবে পালন করেছে বিএনপির মালয়েশিয়া শাখা

গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিএনপির কার্যালয়ে দিবস পালন করা হয়

দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বাদলুর রহমান খান

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, হাসিবুল ইসলাম শান্ত, মোহাম্মদ জসিম উদ্দিন, টিপু সুলতান প্রমুখ

সভায় সমাপনী বক্তব্যে বাদলুর রহমান খান বলেন, ‘সরকার জনআতঙ্কে ভুগছে। তারা জনসমাবেশ ভয় পায় বলেই বিএনপির সমাবেশস্থল অবরুদ্ধ করে সমাবেশে বাধা দিয়েছে। এতে প্রমাণ হয়, সরকারের পায়ের নিচে মাটি নেই। জনবিচ্ছিন্ন সরকারের পতন হবেই।

অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে এবং নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানান মালয়েশিয়া বিএনপির সভাপতি

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, আপ্যায়নবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন, সহঅর্থ সম্পাদক আবুল কালাম, যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহসভাপতি মনজু খাঁ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, মজনু মুন্সি, কাসেম, মাসুম, মোহাম্মদ হাসান, মো. সেলিম, মো. তুহিন, আবদুল কাদের, দুলাল বালিসহ অনেকেই


এ ক্যটাগরির আরো খবর..