মেহের আমজাদ, মেহেরপুর থেকে:
মেহেরপুরে পুলিশ ও ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধ ঘটনায় ৩ ডাকাত নিহত ও ৬ পুলিশ সদস্য হয়ে আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর রাতে (সোমবার দিবাগত রাত সড়ে ৩ টার দিকে) মেহেরপুর জেলার গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একতা ইটভাটার কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত ডাকাত সদস্যরা গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে তুহিন (২১), মানিকদিয়া গ্রামের আলতাফের ছেলে তাজমুল (২৭) এবং চাঁদ আলীর ছেলে মহিবুল ( ২৪)।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানিয়েছেন, ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে নিহতদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।