× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পদোন্নতি পেলেন ৫৩৬জন কর্মকর্তা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: সরকারের প্রশাসন ক্যাডারের পদোন্নতি পেলেন ৫৩৬জন কর্মকর্তা।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে এসব পদোন্নতির কথা জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৮৬ জন এবং জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব হয়েছেন ২০৫ জন।একই আদেশে এখনো পদায়ন না হওয়ায় পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত কর হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,পদোন্নতি পাওয়াসহ মোট অতিরিক্ত সচিবেরসংখ্যা হলো ৫৫০ জন। যুগ্ম সচিবের সংখ্যা হলো ৬১৩ জন এবং উপসচিবের সংখ্যাহলো এক হাজার ৮৭৯ জন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অতিরিক্ত সচিবের পদ আছে একশর চেয়ে কিছুবেশি। সে হিসেবে নতুন করে পদোন্নতি দেওয়ার ফলে এখন পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা কয়েকগুণ বেশি হয়ে গেল।এ ছাড়া যুগ্ম সচিবের পদ রয়েছে সাড়ে চারশরও মতো এবং উপসচিবের পদ রয়েছে সাড়েআটশর মতো। এ দুটি পদেও কর্মকর্তার সংখ্যা পদের চেয়ে বেশি।

পদের চেয়ে বেশি কর্মকর্তা থাকাকে মন্ত্রণালয়ের ভাষায় বলা হয় ইনসিটো। এর অর্থ হলো পদোন্নতি পাওয়ার পরেও যেহেতু একজন কর্মকর্তাকে পদায়ন করা সম্ভব হয় না, সেহেতু তিনি আগের পদের থাকা অবস্থায় যেসব দায়িত্ব পালন করতেন সেগুলোই করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আগে থেকেই ইনসিটো হিসেবে কাজ করছেন এমন অনেক সচিব রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..